htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের ১৩ ক্রিকেটারের সুযোগ নজরে মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক :
ক্রীড়া ডেস্ক :
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের ১৩ ক্রিকেটারের সুযোগ নজরে মুস্তাফিজ

আইপিএলের গত আসরে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তাঁর বাদ পড়ার ঘটনা ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার নতুন করে আইপিএলে খেলার আগ্রহ দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। আসন্ন আসরের মিনি নিলামের জন্য তিনি নিবন্ধন করেছেন বলে জানা গেছে। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের মিনি নিলাম।

মুস্তাফিজকে ঘিরে আগের আসরের বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন নিলাম সামনে এসেছে। তাঁকে দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল। এর ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়। পাশাপাশি ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।

এদিকে, আসন্ন নিলামে মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের অংশ নেওয়ার আগ্রহের খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে রয়েছেন পেসার হাসান মাহমুদ, লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানাসহ আরও কয়েকজন।

নিলামে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটারের নিবন্ধনের সুযোগ রয়েছে বলে জানা গেছে। আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছিলেন শুধু মুস্তাফিজুর রহমান।

এবারের নিলামে বাংলাদেশের কতজন ক্রিকেটার দল পাবেন, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে আগের আসরে দল থেকে বাদ পড়া মুস্তাফিজ নতুন করে আইপিএলে সুযোগ পান কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের ১৩ ক্রিকেটারের সুযোগ নজরে মুস্তাফিজ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x