কিশোরগঞ্জের ক্রিকেট অঙ্গনে নতুন দায়িত্বে রাহাত ইসলাম সাগর
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।তার এ মনোনয়নের খবরে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে রাহাত ইসলাম সাগর কিশোরগঞ্জের ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে ইতিবাচক অবদান রাখবেন। পাশাপাশি জেলার সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরিতেও তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তারা।ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মতে, যথাযথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কিশোরগঞ্জে ক্রিকেটের চর্চা আরও বিস্তৃত করা এবং তরুণ খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরিতে এ ধরনের দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।