htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার

নাগরিক সময় ডিজিটাল :
নাগরিক সময় ডিজিটাল :
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার
ফাইল ছবি :

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দৃঢ়প্রতিজ্ঞ।

রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক প্রতিরোধ কার্যক্রমে বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, মাদক চোরাচালান রোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎসগুলো চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের উৎস ও প্রবাহ ভালোভাবে তদন্ত করার জোরালো সুপারিশ করা হয়।

সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটানোর ওপর গুরুত্ব দিয়ে কমিটির সদস্য হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত বিশ্বের আদলে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ড্রোন সার্ভেইল্যান্স বা নজরদারির কার্যকর প্রয়োগ বাড়াতে হবে।

অন্যদিকে, মাদকের ভয়াবহতা রোধে কেবল প্রশাসনিক পদক্ষেপে কাজ হবে না উল্লেখ করে কমিটির অপর সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন একটি সামাজিক বিপ্লব। এটি একক কোনো মন্ত্রণালয় বা বাহিনীর কাজ নয়, বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ চিরতরে নির্মূল করতে দ্রুত পর্যাপ্ত আর্থিক বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া দেশের কোন কোন সীমান্ত এলাকা ও রুটগুলো মাদক প্রবেশের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তা চিহ্নিত করে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা অংশ নেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x