htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং পরানো হয়েছে দেশেই নিলেন চিকিৎসা

নাগরিক সময় ডিজিটাল :
নাগরিক সময় ডিজিটাল :
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং পরানো হয়েছে দেশেই নিলেন চিকিৎসা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রোববার দুটি ব্লকে স্টেন্ট বসানো হয়। অপর ব্লকটির চিকিৎসায় বেলুনের সাহায্যে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

তাঁর চিকিৎসা সম্পন্ন হওয়ার খবর প্রকাশের পর সংশ্লিষ্ট মহলে বিষয়টি আলোচনায় এসেছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিষয় : জাতীয় স্বাস্থ্যমন্ত্রী

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং পরানো হয়েছে দেশেই নিলেন চিকিৎসা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তাঁর হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রোববার দুটি ব্লকে স্টেন্ট বসানো হয়। অপর ব্লকটির চিকিৎসায় বেলুনের সাহায্যে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

তাঁর চিকিৎসা সম্পন্ন হওয়ার খবর প্রকাশের পর সংশ্লিষ্ট মহলে বিষয়টি আলোচনায় এসেছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x