স্কুলজীবনে বন্ধুদের সঙ্গে বেঞ্চের ওপর কলম ঠেলে প্রতিপক্ষের কলম ফেলে দেওয়ার সেই চেনা খেলা এবার জায়গা করে নিয়েছে অনলাইন দুনিয়ায়। শৈশবের জনপ্রিয় এই খেলাকে ব্রাউজারভিত্তিক গেমে রূপ দিয়েছেন অস্ট্রিয়ার সালজবুর্গে বসবাসরত বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী মোহি উস সুন্নাত।
‘Pen Fight’ নামের গেমটি তৈরি করেছে বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান Shunnek Labs। প্রতিষ্ঠানটির গেমিং বিভাগের প্রথম গেম হিসেবে এটি চালু করা হয়েছে।
গেমটিতে একই ডিভাইসে বন্ধুদের সঙ্গে পালাক্রমে খেলার সুযোগ রয়েছে। খেলোয়াড়দের দক্ষতা অনুযায়ী এতে রাখা হয়েছে Easy, Normal ও Hard—তিনটি স্তর। এ ছাড়া Best of Three, Best of Five এবং Endless Mode-এর মতো ফিচারও যুক্ত করা হয়েছে।
গেমটির অন্যতম আকর্ষণ হলো, খেলার অগ্রগতির সঙ্গে সঙ্গে টেবিলের আকার ছোট হয়ে আসে। ফলে প্রতিটি চাল আরও কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। শৈশবের স্মৃতিকে আধুনিক গেমিংয়ের সঙ্গে যুক্ত করাই যেন এই উদ্যোগের বিশেষত্ব।
নির্মাতার দেওয়া তথ্য অনুযায়ী, গেমটি চালুর পর থেকে এখন পর্যন্ত এতে অংশ নিয়েছেন ৩৪ হাজারের বেশি খেলোয়াড়। পাশাপাশি সম্পন্ন হয়েছে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি ম্যাচ।
শৈশবের পরিচিত একটি খেলাকে প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে উপস্থাপনের এই উদ্যোগ অনলাইন গেমিংয়ে বাংলাদেশি নির্মাতাদের সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন