htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই অনুষ্ঠানের আমন্ত্রণ

নাগরিক সময় ডেস্ক :
নাগরিক সময় ডেস্ক :
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই অনুষ্ঠানের আমন্ত্রণ
ছবি : সংগৃহীত

আমন্ত্রণ পাওয়ার পর অতিথিরা তিন ধরনের উত্তর দিতে পারবেন—অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে অথবা উপস্থিত থাকতে পারবেন না। এতে আয়োজকেরা আগেই অতিথিদের অংশগ্রহণের বিষয়ে ধারণা পাবেন এবং আয়োজনের প্রস্তুতি নিতে সুবিধা হবে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপের ‘ইভেন্টস’ ফিচারে আসন্ন ও অতীতে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনের তালিকা দেখা যাবে। সেখানে ব্যবহারকারীর নিজের তৈরি করা অনুষ্ঠান এবং অন্যদের কাছ থেকে পাওয়া আমন্ত্রণও সংরক্ষিত থাকবে। ফলে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে থাকা আমন্ত্রণ খুঁজে বের করা আরও সহজ হবে।

ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, আয়োজকের ফোন নম্বর অতিথিদের কাছে প্রকাশ করা হবে না। তবে আমন্ত্রণে সাড়া দেওয়ার পর অতিথিরা অনুষ্ঠানের নির্দিষ্ট স্থানের ঠিকানা দেখতে পারবেন।

প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য নতুন এই সুবিধা অনুষ্ঠান আয়োজন, অতিথিদের উপস্থিতি নিশ্চিত করা এবং আমন্ত্রণ ব্যবস্থাপনার প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ব্লগ

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই অনুষ্ঠানের আমন্ত্রণ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x