Nagorik Somoy News

দুর্যোগ মোকাবিলায় ড্যাফোডিল পলিটেকনিকের নতুন রোবট প্রযুক্তি মেলায় প্রদর্শন

ছবি : নাগরিক সময়

দুর্যোগ মোকাবিলা ও প্রযুক্তিগত সমাধানের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীতে শুরু হওয়া বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশেষ আকর্ষণ তৈরি করেছে ড্যাফোডিল পলিটেকনিকের উদ্ভাবিত একটি মাল্টিপারপাস রোবট।

১২ সেপ্টেম্বর রাজধানীর নভো থিয়েটার হলে তিন দিনব্যাপী এ প্রযুক্তি মেলার উদ্বোধন হয়। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শন করছে।

মেলায় ৫২ নম্বর স্টলে ড্যাফোডিল পলিটেকনিক তাদের দুর্যোগ মোকাবিলায় তৈরি নতুন রোবট MVR8 Multipurpose Robot V8 প্রদর্শন করে। প্রতিষ্ঠানটির দাবি, রোবটটির সঙ্গে সমন্বিত Disaster Response System যুক্ত করা হয়েছে, যা দুর্যোগকালীন বিভিন্ন পরিস্থিতিতে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার লক্ষ্যে তৈরি।

দুর্যোগের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তি মেলায় ড্যাফোডিল পলিটেকনিকের এ উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে উৎসাহিত করার পাশাপাশি দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তির সম্ভাবনাও তুলে ধরছে এ আয়োজন।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দুর্যোগ মোকাবিলায় ড্যাফোডিল পলিটেকনিকের নতুন রোবট প্রযুক্তি মেলায় প্রদর্শন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x