htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪৬৪

নাগরিক সময় ডিজিটাল :
নাগরিক সময় ডিজিটাল :
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪৬৪

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৪৬৪ শিশু।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৯০ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১। এ ছাড়া ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৪।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনের। এর মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা ও শিশুমৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। শিশুদের মধ্যে হাম ছড়িয়ে পড়া ঠেকাতে আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং টিকাদান কার্যক্রমের গুরুত্বও সামনে এসেছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪৬৪

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x