htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামি, ডাকাতি মামলার এক আসামি, আট মাদকসেবী ও একটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেফতার হওয়া আট মাদকসেবী হলেন— মো. রিয়াজ (৩২), অপু বর্মন (২৪), মো. রবিউল ইসলাম (৩৮), মো. মাজহারুল ইসলাম (৩৬), মো. মোতালেব (৫৩), দেওয়ান আরজু (৫৫), মো. ডালিম হোসেন (৩৮) ও উত্তম বর্মন (১৮)। তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দুজন হলেন বায়জিদ (২০), যিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়নের ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত এবং মো. মাজহারুল ইসলাম মাসুম (৩২), যিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁ পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

এ ছাড়া ডাকাতি মামলায় জাহিদ হাসান সোহান (১৯) এবং ওয়ারেন্টভুক্ত আসামি নাহিদকে (১৭) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x