htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

মাদকবিরোধী অভিযানে গ্ৰেপ্তার ১৬ জন ছবি: নাগরিক সময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় তিনজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদকসেবী হিসেবে ১১ জন এবং পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১১ জন হলেন—মো. শাওন (২৭), মো. মামুন (৩০), মো. মুন্না (২৫), মো. দিপু (২৮), রুবেল আহসান (২০), মো. রুয়েল আলী (৩৪), সুমন মিয়া (২৭), আকাশ (২০), মো. মাসুম (৩৫), মো. তামিম ইকবাল (২০) ও মো. শামীম (৩০)।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় আয়নাল হক (৬০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার অপর তিনজন হলেন—মোছা. মিনু (৫০), ওসমান গণি (৪৫) ও রাব্বী হাসান ওরফে জুনায়েদ (২২)। তাঁদের গ্রেপ্তারের সময় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, আদালতের পরোয়ানাভুক্ত আসামি মোছা. তাছলিমা আক্তারকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x