Nagorik Somoy News

শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান আটক ছবি:নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও ৫০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীন আজমতপুর ও সোনামসজিদ বিওপির টহলদল পৃথক অভিযান দুটি পরিচালনা করে।

গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর বিওপির নায়েক মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮১/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মণ্ডলটোলা গ্রামসংলগ্ন একটি সেতুর কাছে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে বিশেষ টহলদল আরেকটি অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৭/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোবাইল ফোনসহ মো. মুরছালিন (২১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিয়ালমারা গ্রামের ছানাউলের ছেলে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নজরদারি ও অভিযান জোরদার রাখার কথাও জানিয়েছে বিজিবি।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x