নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামে এক অসহায় বিধবা নারীর চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে জোরপূর্বক পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তা অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাগরপুর গ্রামের মৃত হাসির উদ্দিন মন্ডলের মেয়ে বিধবা রুবি বেগম দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে নিজ জমিতে বসবাস করে আসছেন এবং ওই পথ দিয়েই যাতায়াত করছেন। রুবি বেগমের বাবা বেঁচে থাকতেই তার নিকট থেকে ৮ শতক জমি কেনেন তিনি। ক্রয়ের পর থেকেই উক্ত জমি রুবির দখলে ছিল। তবে সম্প্রতি প্রতিবেশী মোঃ হারুন হোসেন, শফিকুল ইসলাম উক্ত জমি নিজেদের বলে দাবি করে রুবির পরিবারকে যাতায়াতে বাধা দেয় এবং রাস্তা অবরোধ করে।
রাস্তা অবরোধ ও জমি দখলের চেষ্টা করায় ভুক্তভোগী রুবি বেগম বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন এবং মামলা দায়ের করেন। আদালত পরিস্থিতি বিবেচনায় বিতর্কিত উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করে সকল প্রকার নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।
তবে অভিযোগ উঠেছে, আদালতের নিষেধাজ্ঞা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোয়াক্কা না করে প্রতিপক্ষ হারুন ও তার সহযোগীরা গায়ের জোরে জমিতে পাকা বিল্ডিং নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। রুবির পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় তারা বর্তমানে অবরুদ্ধ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগী রুবি বেগম ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার বাবা বেঁচে থাকতে আমি নিয়ম মেনে শতক জমি কিনে ভোগদখল করে আসছি। স্বামীহারা বিধবা হওয়ায় তারা আমার যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। আদালত ১৪৪ ধারা জারি করলেও হারুন ও তার লোকেরা তা মানছে না, জোর করে বিল্ডিং তুলছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও চলাচলের পথ উদ্ধারের দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনাটি সম্পূর্ণ অন্যায়। আদালতের নির্দেশ মেনে দ্রুত এই অবৈধ নির্মাণকাজ বন্ধ করতে এবং অসহায় বিধবা নারীর চলাচলের অধিকার ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন