রংপুর নগরীর বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নেসকো (NESCO)। ১১৪/১৩২ কেভি ও ১১ কেভি লাইন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেসকো সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার স্বার্থে আগামী শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের অধীনে থাকা গ্রাহকেরা এই সাময়িক বিড়ম্বনার মুখে পড়বেন। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করা সম্ভব হলে কালবিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন