দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন। জেলা পুলিশ সুপার আবু সাইম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের গড় আয়ু বাড়ার সাথে সাথে প্রবীণদের সংখ্যাও বাড়ছে। তাই তাঁদের স্বাস্থ্যসেবা, আর্থিক নিরাপত্তা, মানসিক সুস্থতা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রবীণদের অর্জিত দীর্ঘ জীবনের অভিজ্ঞতা সমাজের উন্নয়নে কাজে লাগানোর ওপর জোর দেন অতিথিরা। একই সাথে একাকিত্ব দূর করে প্রবীণ ও নতুন প্রজন্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন