Nagorik Somoy News

শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

ছবি : নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ১২টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামস্থ পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এলাকাটি বাংলাদেশ-ভারত সীমান্তের ১৮৭/১০-এস নম্বর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির নায়েক সুশীল চাকমার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় চোরাই মোবাইল আটক করা হয়। বর্তমানে জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, "সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির এ ধরনের কঠোর ও পেশাদার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x