Nagorik Somoy News

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অংশ নিলেন দুই শতাধিক হাফেজ

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৬ষ্ঠ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭-এর জেলা পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৭টায় দেবীগঞ্জ পৌর শহরের সবুজপাড়া এলাকার দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসায় এ অডিশনের আয়োজন করা হয়।

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কুরআনের বিভিন্ন অংশ তেলাওয়াত ও মুখস্থ উপস্থাপনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন। অডিশনকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল আজিজ বিন সিরাজ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ।

এ ছাড়া জেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অডিশনে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান হাফেজ শিক্ষার্থীদের বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে জেলা পর্যায়ে অডিশনের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কুরআন হিফজ ও তেলাওয়াতের প্রতি আগ্রহ আরও বাড়বে এবং কুরআন শিক্ষার প্রসার ঘটবে বলে আশা করছেন তারা।

অডিশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাফেজ শিক্ষার্থীরা অংশ নিতে আসেন। তাদের তেলাওয়াত ও মুখস্থ উপস্থাপনায় মুখর হয়ে ওঠে দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা প্রাঙ্গণ।

আয়োজকদের প্রত্যাশা, জেলা পর্যায়ের এ বাছাই কার্যক্রমের মধ্য দিয়ে মেধাবী ও প্রতিভাবান হাফেজ শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অংশ নিলেন দুই শতাধিক হাফেজ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x