Nagorik Somoy News

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

আটক ব্যক্তিরা হলেন—পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মীর মোশারফ হোসেন (৫৬) এবং হাড়িভাষা ছাত্রলীগের সক্রিয় সদস্য খালেকুজ্জামান ওরফে হৃদয় (২২) ছবি: নাগরিক সময়

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে জেলার সদর উপজেলার পৃথক এলাকা থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মীর মোশারফ হোসেন (৫৬) এবং হাড়িভাষা ছাত্রলীগের সক্রিয় সদস্য খালেকুজ্জামান ওরফে হৃদয় (২২)।

মীর মোশারফ হোসেন সদর উপজেলার জালাসী এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। অপরদিকে খালেকুজ্জামান ওরফে হৃদয় ঢাংগীপুকুরি এলাকার আতাউর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মীর মোশারফ হোসেনের বিরুদ্ধে গত ৩ জুলাই ২০২৬ তারিখে দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে আটক করা হয়। একইভাবে খালেকুজ্জামান ওরফে হৃদয়ের বিরুদ্ধে ১৬ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা অপর একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আটক করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x