Nagorik Somoy News

হোয়াইক্যংয়ের কাটাখালীতে মাদ্রাসা-খানাকাহের সম্পত্তি নিয়ে বিরোধ দখলের অভিযোগ

ছবি : নাগরিক সময়

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের কাটাখালীতে হাফেজিয়া দারুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও খানাকাহের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাটাখালী এলাকায় সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠাতা মরহুম শাহ সুফি আব্দুল কাদের ফকির (রহ.)-এর ছেলে আলহাজ্ব হাফেজ জালাল আহম্মদ। পরে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করা হয়।

সংবাদ সম্মেলনে জালাল আহম্মদ অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি মাদ্রাসা-খানাকাহের জমি ও মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে সম্পত্তির আয় ব্যবহার করছেন। পাশাপাশি এক কোটি ২০ লাখ টাকার বেশি সম্পদের হিসাবেও অনিয়মের অভিযোগ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে নুরুল আমিন বলেন, সংশ্লিষ্ট সম্পত্তি তাদের মালিকানাধীন। ওয়াক্‌ফ প্রশাসনের নথি নিয়েও তিনি আপত্তি জানান।

তবে ওয়াক্‌ফ প্রশাসনের ৩০ জুন ২০২৬-এর নথিতে উত্তর হ্নীলা মৌজার ৩ দশমিক ৬৩৬৩০০ একর সম্পত্তি ‘কাটাখালী হাফিজিয়া দারুল কোরান মাদ্রাসা ওয়াকফ এস্টেট’ নামে তালিকাভুক্ত রয়েছে। একই নথিতে জালাল আহম্মদকে তিন বছরের জন্য মোতাওয়াল্লী নিয়োগের তথ্য রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হোয়াইক্যংয়ের কাটাখালীতে মাদ্রাসা-খানাকাহের সম্পত্তি নিয়ে বিরোধ দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x