পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর বুধবার সকালে স্থানীয়রা খালে তাঁর মরদেহ দেখতে পান। এ ঘটনায় মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। পঞ্চগড় সদর থানার সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে রেজাউল করিম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
বুধবার সকালে তুলারডাঙ্গা এলাকার রাস্তার পাশে একটি খালে স্থানীয়রা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি রেজাউল করিম রেজার বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
পুলিশের পাশাপাশি সিআইডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন