Nagorik Somoy News

পঞ্চগড়ে নারী সমাবেশে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সচেতনতার আহ্বান

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ে সরকারি উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক কর্মসূচি ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে নারীদের সচেতন করতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলার ৩৮ নম্বর জাবুরীদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ের প্রথম প্রান্তিকের GPMS কর্মপরিকল্পনার আওতায় আয়োজিত অনুষ্ঠানে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শুকরিয়া পারভীন। তিনি বলেন, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনগণের সঙ্গে প্রশাসনের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, নারীর অধিকার, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে জানার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ কবির উদ্দিন স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া জেলা তথ্য অফিসের অন্যতম দায়িত্ব। প্রয়োজনীয় তথ্য জানার মাধ্যমে নাগরিকরা সরকারি সেবার সুযোগ আরও কার্যকরভাবে নিতে পারবেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াকুব আলী মিঞা বলেন, শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতন ভূমিকা প্রয়োজন। বিশেষ করে সন্তানদের পড়াশোনার প্রতি নজর দেওয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নারী ও অভিভাবকদের নিয়ে এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনগণকে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানানোও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের সচেতন করে তুলতে এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ সময় পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে নারীদের সরকারি বিভিন্ন সেবা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নে নারীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে টিফিন বাটি তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন।

জেলা তথ্য অফিস, পঞ্চগড়ের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় এ নারী সমাবেশের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে নারী সমাবেশে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সচেতনতার আহ্বান

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x