Nagorik Somoy News

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি : নাগরিক সময়

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দীঘির পাড় (টেংকের পাড়) এলাকায় এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে পুরো অনুষ্ঠানস্থলে ছিল উৎসবের আমেজ। কাবাডি খেলা দেখতে বিভিন্ন বয়সী দর্শনার্থী ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানা এলাকার ১০টি পুরুষ কাবাডি দল ও ৬টি নারী কাবাডি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুরু থেকেই দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উৎসাহ ও প্রাণবন্ত ক্রীড়া নৈপুণ্য। একের পর এক উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে জমজমাট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়।

পুরুষ বিভাগের ফাইনাল খেলায় অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একইভাবে নারী বিভাগের ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া ও সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, “তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি তরুণ সমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের পাশাপাশি ক্রীড়া সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা। খেলাধুলার মতো ইতিবাচক আয়োজনের মাধ্যমে তরুণদের অপরাধ থেকে দূরে রাখা এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানো সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্য, শৃঙ্খলা ও সুন্দর প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রশংসা করা হয়।

এ সময় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, সাংবাদিক, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x