Nagorik Somoy News

শিবপুরে ছায়াবীথি বিদ্যা নিকেতনে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ

ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন ছবি: নাগরিক সময়

নরসিংদীর শিবপুরে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব ঋষিপাড়া ছায়াবীথি বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কেএম আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বাছেদ এবং বিদ্যালয়টির জমিদাতা জোৎস্না বেগম।

এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হুমায়ুন আহমেদ ও কামাল হোসেন, স্থানীয় প্রতিনিধি শাহাদাত, আরিফ মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবপুরে ছায়াবীথি বিদ্যা নিকেতনে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রীড়া সামগ্রী ও চারা বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x