গাজীপুরে আদালতে হাজিরা প্রদান শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পথিমধ্যে পুলিশের নিরাপত্তা ও চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) নামে এক দুর্ধর্ষ আসামি। পলাতক পিচ্চি রাজা রাজধানীর বিতর্কিত মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাতক পিচ্চি রাজা (ওরফে বাদশা) ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের 'এ' ব্লকের ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। তাঁর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টা, ককটেল বিস্ফোরণ ও বিপুল পরিমাণ মাদক চোরাচালানসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।
পুলিশ জানায়, রোববার বিকেলে আদালতে নির্দিষ্ট হাজিরা শেষ করে অন্যান্য হাজতিদের সাথে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ ভ্যান। প্রিজন ভ্যানটি কোনাবাড়ীর নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে পিচ্চি রাজা জরুরি বাথরুমে যাওয়ার কথা আকুতি প্রকাশ করেন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড় থামিয়ে তাঁকে বাথরুমে নিয়ে গেলে চতুর রাজা সুকৌশলে পুলিশ সদস্যদের নজর এড়িয়ে পালিয়ে আত্মগোপন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম জানান, "পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়েছি। পলাতক ওই হাজতিকে পুনরায় গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে পুলিশ ও যৌথ বাহিনীর একাধিক বিশেষ টিম ইতোমধ্যেই র্যাপিড অ্যাকশনসহ বিভিন্ন রুটে চিরুনি অভিযান শুরু করেছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন