চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, লার্ভা ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশে গঠিত ৮টি বিশেষ টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে টানা অভিযান চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ৮নং টিমের তত্ত্বাবধানে পৌরসভার ৬নং ওয়ার্ডের বটতলাহাট এলাকা থেকে জয়নগর মীরপাড়া গ্রাম পর্যন্ত মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানকালে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জমে থাকা পানির ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ এবং দিনব্যাপী মাইকিং করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন ৮নং টিমের টিম লিডার ও কর নির্ধারক মো: এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা: নওরোজ হুদা এবং পৌর কর্মচারী সংসদের সেক্রেটারী মো: আব্দুল আজিজ খান। কার্যক্রমে সরাসরি অংশ নেন রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং পৌর কর্মচারী লিটন, শরীফ, শাহীন, কাদের, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেলসহ একদল কর্মী।
অভিযান শেষে কর্মকর্তা ও প্রতিনিধিরা জানান, ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিক সচেতন হয়ে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রকোপ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। জনস্বার্থে পুরো পৌর এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন