দেশের প্রতিটি অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকার সার্বিক উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এক প্রীতি সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মন্ত্রী বলেন, "রাজাগঞ্জ এলাকাটি ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির এক চমৎকার নিদর্শন। তবে এখানে আসার পথে এখানকার সড়কের নাজুক অবস্থা দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি।" তিনি আরও জানান, দেশের পিছিয়ে পড়া এলাকাগুলোর সার্বিক চিত্র বদলে দিতে বিশেষভাবে নজর দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা প্রদান করেছেন। রাজাগঞ্জের বিদ্যমান সমস্যা নিরসনে তিনি সবসময় পাশে থাকবেন এবং উন্নয়মূলক পদক্ষেপ গ্রহণে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, "যেকোনো অঞ্চলের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। ভালো সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের দুয়ার উন্মোচিত হয়, যা স্থানীয় অর্থনীতিকে দ্রুত গতিশীল করে তোলে। তাই রাজাগঞ্জসহ সকল অবহেলিত অঞ্চলের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।"
উন্নয়ন অভিযাত্রাকে আরও বেগবান করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে জনগণের সরাসরি অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
উক্ত সংবর্ধনা সভায় কানাইঘাটের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সালসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন