চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক দুই সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং একটি বাইসাইকেলসহ ১ চোরাকারবারীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি সুত্রে জানা যায়, ৫৩ বিজিবির আওতাধীন মনাকষা বিওপি'র একটি বিশেষ টহলদল গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে প্রথম অভিযানটি পরিচালনা করে। এ সময় মোঃ নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালানো হয়। পরে তাঁর শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় 'এস্কাফ' সিরাপ ও চোরাচালানে ব্যবহৃত একটি বাইসাইকেল জব্দ করা হয়। পরে আটককৃত আসামি ও মালামাল আইনি প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে মনাকষা বিওপি'র একই টহলদল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে দ্বিতীয় অভিযানটি চালায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ৬৩ বোতল ভারতীয় নেশাজাতীয় 'উইনসেরেক্স' সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, দুই অভিযানে জব্দকৃত মালামাল ও বাইসাইকেলের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩৮ হাজার টাকা।
এদিকে চলতি সেপ্টেম্বর মাস জুড়ে ৫৩ বিজিবির জোরালো অভিযানে মোট ২ জন আসামিকে গ্রেফতারের পাশাপাশি ২১০ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল, ২২ বোতল চকোপ্লাস, ৬৩ বোতল উইনসেরেক্স, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা এবং ৬৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ পুশ ইন ঠেকানো এবং মাদক সহ সকল ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন