Nagorik Somoy News

বোদায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সহায়তা বিতরণে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি ছবি: নাগরিক সময়

পঞ্চগড়ের বোদায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সামান্য উদ্যোগ ও চেষ্টা মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সরকারি সহায়তার পাশাপাশি প্রত্যেককে নিজেদের উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, ব্যক্তি ও পরিবার পর্যায়ে স্বনির্ভরতা তৈরি হলে এর ইতিবাচক প্রভাব সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। সরকারের বিভিন্ন সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের নিজেদের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ (Off-Pavement)’ প্রকল্পের আওতায় কর্মরত এলসিএস কর্মীদের মধ্যে সঞ্চিত অর্থের পে-অর্ডার হস্তান্তর করা হয়।

এ সময় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের অংশগ্রহণকারী শিশুদের মধ্যেও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল বাইসাইকেল, সেলাই মেশিন, স্বাস্থ্যসামগ্রী, স্কুলসামগ্রী এবং এসি/ডিসি বাল্ব। লাইফ ওয়েল ফাউন্ডেশনের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অন্যদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে ঢেউটিন এবং গৃহ নির্মাণের অনুদানের চেক দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি সহযোগিতার সঙ্গে ব্যক্তিগত উদ্যোগ ও পরিশ্রম যুক্ত হলে একটি শক্তিশালী ও স্বনির্ভর সমাজ গড়ে উঠবে।

তিনি উপকারভোগীদের উদ্দেশে সরকারি সহায়তার সঠিক ব্যবহার করে নিজেদের জীবনমান উন্নয়নে তা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম রিয়েল প্রধানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর উদ্যোগে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বোদায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সহায়তা বিতরণে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x