নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক অত্যন্ত জনপ্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বর্তমান উপসচিব আশরাফুল আফছার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রীতি ফুটবল ম্যাচ খেলার সময় হঠাৎ হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর এই হঠাৎ এবং আকস্মিক প্রয়াণের খবরে শিবপুরসহ পুরো নরসিংদী জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়ার পর সহকর্মী, সামাজিক-রাজনৈতিক ব্যক্তি এবং সাধারণ মানুষের মাঝে শোকের মাতম সৃষ্টি হয়।
মরহুম আশরাফুল আফছার শিবপুরে ইউএনও হিসেবে কর্মরত থাকাকালীন তাঁর মেধা, সততা, দূরদর্শিতা ও সততার মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন। তিনি কেবল একজন দক্ষ ও কর্মঠ সরকারি কর্মকর্তা ছিলেন না, বরং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন। একজন সৎ, নিষ্ঠাবান এবং অমায়িক ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে তিনি অত্যন্ত সুপরিচিত ও প্রশংসিত ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরম করুণাময়ের দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন