Nagorik Somoy News

সিলেটে জৈন্তাপুরের অভূতপূর্ব আধুনিকায়ন ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান রূপান্তরের প্রতিশ্রুতি শ্রমমন্ত্রীর

ছবি : নাগরিক সময়

সিলেটের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার জৈন্তাপুর উপজেলার সার্বিক চিত্রে দৃশ্যমান পরিবর্তন আনতে সরকার বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতের অবকাঠামোয় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সাধারণ মানুষের নজর কাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন সেবা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

জৈন্তাপুরের অপার পর্যটন সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, "প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক প্রাকৃতিক রূপসী জৈন্তাপুরে ঘুরতে আসেন। পর্যটকদের সুবিধা বৃদ্ধি ও নিরাপত্তার কথা চিন্তা করে শহর ও ইউনিয়নগুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন ঘটানো জরুরি। রাস্তাঘাট আধুনিক হলে পর্যটকের সমাগম বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয় বহুলাংশে বাড়বে।"

শিক্ষা খাতের প্রসারে স্থানীয় ঐতিহ্যবাহী জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও শিক্ষকসংকট দ্রুত সমাধানের অঙ্গীকার করেন মন্ত্রী। তিনি জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বিদ্যালয়টিতে দৃশ্যমান পরিবর্তন আনা হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যাতায়াত নিরাপদ রাখতে ইভটিজিং ও বখাটেপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন তিনি।

উন্নয়ন কাজের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী জানান, আগামী মাসের প্রথম সপ্তাহেই জৈন্তাপুর পুরাতন বাজার ভেঙে একটি আধুনিক চারতলা মার্কেট নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এছাড়া আগামী সপ্তাহ থেকে জৈন্তাপুর বাজার থেকে টিএনও অফিস পর্যন্ত সড়কের সংস্কার কাজ হাতে নেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবার গতি বাড়াতে জরুরিভিত্তিতে একটি আধুনিক অ্যাম্বুলেন্স চালুর ঘোষণাও দেন মন্ত্রী।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমান, জৈন্তাপুর থানার ওসিমোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রশীদ ও সাধারণ সম্পাদক আবদুল হাফিজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসি, গ্রাম পুলিশদের বাইসাইকেল, অসচ্ছল পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক এবং বর্জ্য পরিষ্কারের ভ্যান বিতরণ করেন। এর আগে তিনি জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি চারতলা ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিলেটে জৈন্তাপুরের অভূতপূর্ব আধুনিকায়ন ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান রূপান্তরের প্রতিশ্রুতি শ্রমমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x