কেরানীগঞ্জের জিনজিরায় রসুলপুর এলাকায় হেরার আলো ইসলামী পাঠাগারের উদ্যোগে এবং ওয়েস্ট রসুলপুর হাউজিং সোসাইটির আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় এ কর্মসূচি। এতে স্থানীয় এলাকার দুই শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেরার আলো ইসলামী পাঠাগারের পরিচালক মো. আব্দুল খালেক, মো. মাওলানা শাহাদাত আল-আমিন, ওয়েস্ট রসুলপুর হাউজিং সোসাইটির সভাপতি শহিদুল ইসলাম, মাহবুব উল্লাহ শাকিল, মো. মামুন, সাদী, সমাজসেবক জনি, আসাদ, মো. রাব্বি, মোরসালিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
এ সময় আয়োজক কমিটির সদস্যরা কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সেবাগ্রহীতারা।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এলাকার মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মতো কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন