Nagorik Somoy News

পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন ভোট চলছে উৎসবমুখর পরিবেশে

ছবি : নাগরিক সময়

পঞ্চগড় সদর ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজঃ-২৫৩৪)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় প্রার্থীদের সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে।

সভাপতি পদে মো. আব্দুল কুদ্দুস ‘ছাতা’ প্রতীক এবং মো. রাজু ‘চেয়ার’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে মো. মাসুদ রানা ‘দেয়াল ঘড়ি’ প্রতীক ও মো. রবিউল ইসলাম ‘ফুটবল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিক (সাদ্দাম) ‘আনারস’ প্রতীক এবং মো. আনোয়ার হোসেন ‘হরিণ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. আলিফ আল মেহেদী ‘টেলিভিশন’ প্রতীক এবং মো. সামিউল ইসলাম মোঘা ‘খেজুর গাছ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. আশিকুর রহমান ‘সিলিং ফ্যান’ প্রতীক এবং মো. ফিরোজ ‘লাটিম’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে অর্থ সম্পাদক পদে মো. বাবুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. সাজাহান হোসেন এবং প্রচার সম্পাদক পদে মো. আবু সাঈদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে মো. আবু আনছারী নাছিম, মো. আবু সাঈদ, মো. নাহিদ হোসেন, মো. হাসিবুল ইসলাম ও মো. সাবু ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সামসউদ্দীন চৌধুরী কালাম জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টরা সতর্ক রয়েছেন।

তিনি জানান, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী ভোট গণনা শুরু হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ইউনিয়নের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সংগঠনের নেতৃত্ব নির্বাচন করছেন। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটকেন্দ্রে উৎসবের আমেজ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন ভোট চলছে উৎসবমুখর পরিবেশে

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x