চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের নাম ভাঙিয়ে এক পল্লী চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে গ্রেপ্তারের হুমকির অভিযোগ উঠেছে। এই চক্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পল্লী চিকিৎসক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকার এক বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকার ভুক্তভোগী পল্লী চিকিৎসক ফিরোজ কবীর চাঁদাবাজ চক্রটির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পল্লী চিকিৎসক ফিরোজ কবীর জানান, গত ২০ সেপ্টেম্বর রামচন্দ্রপুরহাটে তাঁর চেম্বারে হঠাৎ একাধিক হত্যা ও মাদক মামলার আসামি এবং এলাকার শীর্ষ সন্ত্রাসী এস এম রুবেলসহ কয়েকজন ব্যক্তি অনাধিকার প্রবেশ করে ছবি তুলতে শুরু করে। তাঁদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং মুহূর্তের মধ্যেই তাকে গ্রেপ্তারের হুমকি প্রদান করে। এ সময় চক্রটি সরাসরি তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি আরও অভিযোগ করেন, দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর বিরুদ্ধে নানা রকম মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য ছড়িয়ে চরিত্রহনন ও মানহানি করে আসছে।
সংবাদ সম্মেলন থেকে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এই চিকিৎসক। একই সঙ্গে জীবননাশের ভয়ভীতি প্রদর্শন ও মানহানির ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ওলামাদলের আহ্বায়ক দুরুল হোদা, স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান ডলারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন