চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন, প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে জেলা প্রশাসন। পৌরসভা জুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে গঠিত ৮টি টিম এখন মাঠে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ৮ নম্বর টিমের তদারকিতে পৌরসভার ৭নং ওয়ার্ডের নামোরাজারপুর এলাকায় এক ব্যাপক মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঝোপঝাড় ও জমে থাকা পানি পরিষ্কারের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ওষুধ স্প্রে করা হয়। শুধু মশক নিধনই নয়, ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে স্থানীয় বাসাবাড়ি ও দোকানপাটে লিফলেট বিতরণ এবং নিয়মিত মাইকিং করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন টিমের মূল দায়িত্বে থাকা কর নির্ধারক মো. এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা এবং পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন। এছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন স্কাউট ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সদস্য এবং পৌরসভার কর্মী কিরণ, শরীফ, শাহীন, কাদির, আলী হোসেন, গোলাম মোস্তফা ও জেসকেলসহ অন্যান্য কর্মচারীরা।
অভিযান শেষে উপস্থিত কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদাত্ত আহ্বান জানান তাঁরা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন