Nagorik Somoy News

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন সিলেটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জামায়াত আমির শফিকুর রহমান ছবি: নাগরিক সময়

স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমীর বলেন, বর্তমান নির্বাচন কমিশন ‘মেরুদণ্ডহীন’। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এরই মধ্যে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে এর প্রভাব পড়েছে। জ্বালানি বিষয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া পরামর্শ সরকার গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি। একইভাবে বিদ্যুৎ খাত নিয়েও জামায়াতের দেওয়া পরিকল্পনা সরকার গ্রহণ করেনি বলে জানান।

জামায়াত বিভিন্ন কর্মসূচি পালন করলেও আগুন দেওয়া বা ভাঙচুরের মতো কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলে দাবি করেন জামায়াত আমীর। তিনি বলেন, সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন সিলেটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x