Nagorik Somoy News

নওগাঁ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা সিএনজি থেকে ছিটকে পড়ে বৃদ্ধের মৃত্যু ফেরিঘাটে ফেলে পালাল ভ্যানচালক

ছবি : নাগরিক সময়

রাজশাহী-নওগাঁ মহাসড়কে চলন্ত সিএনজি থেকে ছিটকে পড়ে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। নিহত আব্দুল সোবাহান (৬২) নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত আজিবুল্লাহর ছেলে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের মহাদেবপুর সীমানাধীন বলিহার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল সোবাহান তাঁর নাতিকে সঙ্গে নিয়ে সান্তাহারে মেয়ের বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বলিহার ব্রিজ এলাকায় চলন্ত একটি সিএনজির সামনের অংশে বসে থাকা অবস্থায় অসাবধানতাবশত তিনি হঠাৎ ছিটকে মহাসড়কের ওপর আছড়ে পড়েন। এতে তাঁর বুক ও পায়ে মারাত্মক আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় এক ভ্যানচালক গুরুতর আহত আব্দুল সোবাহানকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। এ সময় আইনি ঝামেলা ও আতঙ্কে ভ্যানচালক মান্দা ফেরিঘাট এলাকায় নিথর দেহটি ফেলে রেখে সেখান থেকে চম্পট দেন।

পরে স্বজনেরা খবর পেয়ে ফেরিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধারের চেষ্টা চালালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশটি উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরবর্তীতে মান্দা থানায় সংরক্ষণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনাস্থলটি মহাদেবপুর থানা এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন ও মামলা রুজু করার প্রস্তুতি চলছে। সকল আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা সিএনজি থেকে ছিটকে পড়ে বৃদ্ধের মৃত্যু ফেরিঘাটে ফেলে পালাল ভ্যানচালক

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x