আসন্ন নওগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন স্থানীয় জেলার সুযোগ্য সন্তান তিশা পারভীন। এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে তিনি নওগাঁবাসীর সার্বিক সমর্থন, আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন।
“সকলের ঐক্য গড়বে উন্নত নওগাঁ”—এই প্রতিশ্রুতিমূলক স্লোগানকে সামনে রেখে তিশা পারভীন ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ, কুশল ও শুভেচ্ছা বিনিময় এবং ধারাবাহিক মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন।
শিক্ষাগত যোগ্যতায় উচ্চশিক্ষিত তিশা পারভীন প্রাণিবিদ্যা বিষয়ে কৃতিত্বের সঙ্গে বি.এসসি (অনার্স) ও এম.এসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি বর্তমানে নওগাঁ জেলা সমাজ কল্যাণ কমিটির একজন সম্মানিত সদস্য এবং তারেক জিয়ার প্রজন্ম দলের নওগাঁ পৌর শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নিজের প্রার্থী হওয়ার বিষয়ে তিশা পারভীন জানান, অবহেলিত ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গণমুখী সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে তিনি নওগাঁর আপামর জনগণের দোয়ার পাশাপাশি আন্তরিক সহযোগিতা ও ভোট প্রার্থনা করেছেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন