Nagorik Somoy News

আওয়ামী লীগ কর্মী হিসেবে গ্রেপ্তার কেরানীগঞ্জে জামায়াতের প্রতিবাদ

ছবি : নাগরিক সময়

কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে আওয়ামী লীগের কর্মী হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের আমির আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন। এ সময় ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহীনুর ইসলামসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে মাওলানা মো. দেলোয়ার হোসাইন অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীদের আওয়ামী লীগের কর্মী হিসেবে ‘ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। তিনি কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি করেন।

তিনি বলেন, জনগণ বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে সংশ্লিষ্ট দুই থানায় স্মারকলিপি দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ কর্মী হিসেবে গ্রেপ্তার কেরানীগঞ্জে জামায়াতের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x