Nagorik Somoy News

মকবুল হত্যার বিচার দাবিতে জলঢাকায় মানববন্ধন সড়ক অবরোধ

ছবি : নাগরিক সময়

নীলফামারীর জলঢাকায় কলা ব্যবসায়ী মকবুল হোসেন হত্যার বিচার ও মামলায় হয়রানির অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার বিকেলে শহরের ট্রাফিক মোড়ে স্থানীয়দের উদ্যোগে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে এসে সমাবেশে যোগ দেয়।

সমাবেশে এলাকাবাসীর পক্ষে মোহামাইনুর রহমান সানা, মোশাররফ হোসেন, মকবুল আলমসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রামের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার বাসিন্দা মকবুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

পরে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গিয়ে মরদেহ নিয়ে চলে যান।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মকবুল হত্যার বিচার দাবিতে জলঢাকায় মানববন্ধন সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর জলঢাকায় কলা ব্যবসায়ী মকবুল হোসেন হত্যার বিচার ও মামলায় হয়রানির অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার বিকেলে শহরের ট্রাফিক মোড়ে স্থানীয়দের উদ্যোগে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে এসে সমাবেশে যোগ দেয়।

সমাবেশে এলাকাবাসীর পক্ষে মোহামাইনুর রহমান সানা, মোশাররফ হোসেন, মকবুল আলমসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রামের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার বাসিন্দা মকবুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

পরে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গিয়ে মরদেহ নিয়ে চলে যান।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x