সরকার ঘোষিত ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ।
কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ের আঙিনা ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি ও ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে একটি র্যালি বের করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
চৌধুরী ইমরুল হাসান বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন