বন্যপাখি শিকার ও অবৈধভাবে খাঁচাবন্দি রাখার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ২৩টি টিয়া পাখি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরবর্তীতে উদ্ধারকৃত পাখিগুলোকে অবমুক্ত করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন একটি আমবাগানে এই অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বন্যপাখি শিকারের সঙ্গে জড়িত চক্রটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। এ সময় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, এসআই ফরিদ এবং প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শুকুরুদ্দীন উপস্থিত ছিলেন।
উদ্ধার করা পাখিগুলোকে পরবর্তীতে বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে খোলা আকাশে অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ আফজাল রাজন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপাখি ধরা ও বিক্রির মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় পাখিপ্রেমী ও সচেতন মহলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আহ্বান জানিয়ে বলেন, "বনে পাখি বনেই মানায়।" প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য ধরে রাখতে বন্যপ্রাণী ও পাখি শিকারে বিরত থাকতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার অনুরোধ জানান তাঁরা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন