বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করতে শহরের নতুনপাড়ায় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অতিরিক্ত জেলা প্রশাসক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র গীতা পাঠ করেন কৃষ্ণ গোপাল গোস্বামী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কলি তালুকদার আরতি, সদস্য সচিব বিমল বণিক, শান্তিগঞ্জের জ্যোতি ভূষণ তালুকদার এবং পূজা উদযাপন পরিষদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মণি কাঞ্চন দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রজেৎ নন্দী, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার, কোষাধ্যক্ষ স্বপন সরকার, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, নারায়ণ চক্রবর্তী, সহদপ্তর সম্পাদক শিবু পোদ্দার, পম্পা এষ, চন্দন কুমার দাশ, শান্তিগঞ্জের সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কৃষ্ণা রানী দাশ, অজন্তা রানী ও সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্যসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তরা।
প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সংগঠন। সুনামগঞ্জে অসাম্প্রদায়িক চেতনা, মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতির যে পরিবেশ রয়েছে, তা অনুপ্রেরণাদায়ক।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন রয়েছে, তা দেশের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত। বর্তমান প্রজন্মের পাশাপাশি আগামী প্রজন্মও এই সম্প্রীতির চর্চা থেকে অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সব ধর্মের মানুষের সহযোগিতা থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন