সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কারে সহায়তার হাত বাড়িয়েছে কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা। সড়কটি সংস্কারের জন্য সংগঠনের পক্ষ থেকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মেজরটিলায় কানাইঘাট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে অ্যাসোসিয়েশন
একই অনুষ্ঠানে প্রবাসে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের লামার তালুক গ্রামের দুই রেমিট্যান্সযোদ্ধা আলিম উদ্দিন ও খালিক উদ্দিনের পরিবারের সদস্যদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়।
সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এ সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও ৮ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান, সহসভাপতি জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান নাবিল, ধর্মবিষয়ক সম্পাদক মো. সিরাজ উদ্দিন, ফিরুজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কারে আর্থিক সহায়তা এবং প্রবাসে নিহত দুই ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, সামাজিক সংগঠনগুলোর এমন সহযোগিতামূলক কর্মকাণ্ড স্থানীয় মানুষের উপকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন