Nagorik Somoy News

মাদক ঠেকাতে পরিবার-প্রতিষ্ঠান-সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ছবি: নাগরিক সময়

প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দীর তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মাদকের ভয়াবহতা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে মাদকের কোনো কারখানা নেই। এরপরও বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। তার দাবি, পার্শ্ববর্তী ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে ঢোকানো হচ্ছে, যার প্রভাব পড়ছে দেশের যুবসমাজের ওপর।

তিনি বলেন, মাদকের লাগাম এখনই টেনে ধরতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই মাদক থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। বাড়ির আশপাশে ডাবের খোসা, পানির পাত্র, টব কিংবা অন্য কোথাও যেন বৃষ্টির পানি জমে না থাকে—সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানানো হয়।

এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি সাবেক সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাদের কর্মকাণ্ডের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুসসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদক ঠেকাতে পরিবার-প্রতিষ্ঠান-সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x