Nagorik Somoy News

আদালতের রায়ে শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ছবি : নাগরিক সময়

আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কতিপয় নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে সুনামগঞ্জ পৌরশহরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের সার্কিট হাউসের সামনের সড়কে হঠাৎ এই মিছিলের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে হঠাৎ করে ব্যানার হাতে কয়েকজন নেতাকর্মী সার্কিট হাউসের সামনের সড়কে জড়ো হন।

এ সময় তারা "রাজপথে প্রতিবাদ, রাজপথেই প্রতিরোধ" এবং "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" সহ নানা ধরনের রাজনৈতিক স্লোগান দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

সকালবেলা শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা কীভাবে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করল—এ নিয়ে স্থানীয় সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীদের মনে চরম বিস্ময় ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আদালতের রায়ে শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x