Nagorik Somoy News

দেবীগঞ্জে মধ্যরাতে যুবলীগের ৪ নেতাকর্মী আটক

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে যাওয়ার পথে উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চুলিয়ার মোড় এলাকায় পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—দেবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়নাল হক (৪২), চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী কৈলাশ চন্দ্র রায় (৩৫) ও রমেশ চন্দ্র রায় (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের কর্মী মো. উমর আলী (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবলীগ।

পুলিশের দাবি, ওই কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতে বের হতে পারেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীরহাট চুলিয়ার মোড়ে চেকপোস্ট বসানো হয়।

পরে রাত আড়াইটার দিকে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় আয়নাল হকসহ চারজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর তাদের ২০২৫ সালে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দেবীগঞ্জে মধ্যরাতে যুবলীগের ৪ নেতাকর্মী আটক

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x