পঞ্চগড়ের বোদায় বৈধ লাইসেন্স ছাড়াই সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মাহমুদুল হাসান (২৮) নামে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবীসহ বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান সার বিক্রির বৈধ অনুমতিপত্র (লাইসেন্স) ছাড়াই নিজ গুদামে অবৈধভাবে সার মজুদ করে তা অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষয়টি শনাক্ত করা হলে তাকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসান বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে অনুমতিহীন ও অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য ঠেকাতে বাজার তদারকি জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রির প্রবণতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন