বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আরতি তালুকদার কলিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক পত্রে সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
নতুন কমিটির সদস্যরা হলেন—শ্রী সিদ্ধার্থ এষ বলাই, শ্রী বিমলাংশু রায়, অ্যাডভোকেট প্রণব কান্তি দাশ, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্রী নন্দন রায়, শ্রী সন্তোষ রায় সন্তো, শ্রী চঞ্চল কুমার লৌহ, শ্রী বিটু বড়ুয়া, ডেনিশ চক্রবর্তী, শ্রী সুমন সাহা, শ্রী বিধান চন্দ্র দাস, শ্রী রাহুল দে পাপলু, শ্রী বিপ্লব তালুকদার, শ্রী সুজিত দেব, শ্রী নির্মণ চক্রবর্তী, শ্রী স্বপন সরকার, শ্রী সুমন দাশ সাগর ও শ্রী মিন্টু চৌধুরী।
নতুন কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন সদস্য সচিব বিমল বণিক।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির পরিবেশ রয়েছে। এ সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে নতুন কমিটি কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজন ও সম্পন্ন করতে জেলার সর্বস্তরের মানুষ, সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন