ভোলার বেতুয়া-ঢাকা নৌরুটে নির্ধারিত দুইটির পরিবর্তে একটি লঞ্চ দিয়ে যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে। এতে অতিরিক্ত যাত্রীচাপের পাশাপাশি নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, এই রুটে যেখানে দুইটি লঞ্চ থাকার কথা, সেখানে একটি লঞ্চ পরিচালনা করায় যাত্রীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা মিলছে না। ফলে লঞ্চে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
এ ছাড়া লঞ্চের ওয়াশরুম, পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। দীর্ঘ নৌযাত্রায় প্রয়োজনীয় যাত্রীসেবা না পাওয়ার অভিযোগও রয়েছে।
অন্যদিকে, লঞ্চের কেবিন বয় জাকিরের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ ও অসহযোগিতার অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।
যাত্রীদের প্রশ্ন, নির্ধারিত দুইটির পরিবর্তে একটি লঞ্চ কেন পরিচালনা করা হচ্ছে? এর পেছনে কোনো লঞ্চ মালিক সিন্ডিকেট বা সমন্বিত সিদ্ধান্ত রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।
যাত্রীদের অভিযোগ, একটি লঞ্চ দিয়ে যাত্রী পরিবহনের কারণে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সেবার মানও কমে যাচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে লঞ্চ মালিক কর্তৃপক্ষের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন