Nagorik Somoy News

কালিহাতীতে ছয় মাস ধরে পানির নিচে সড়ক চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী

ছবি : নাগরিক সময়

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝগরমান উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। নতুন মসজিদ থেকে সাবেক মেম্বার মরহুম মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশ প্রায় ছয় মাস ধরে পানিতে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে যায়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় জমে থাকা পানি দীর্ঘ সময়েও সরছে না। ফলে সড়কটি কাদা ও পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। পানি ও কাদার কারণে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে তাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি শিশু, নারী ও বয়স্কদেরও প্রতিদিন দুর্ভোগ নিয়ে সড়কটি ব্যবহার করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্যকে সরেজমিনে এলাকা পরিদর্শন করে মানুষের দুর্ভোগ দেখার আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশন, সড়ক সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন তারা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কালিহাতীতে ছয় মাস ধরে পানির নিচে সড়ক চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x