Nagorik Somoy News

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক গ্রেফতার আহত দুই

ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার কাপড় ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার বাড়িতে গতকাল ১৪সেপ্টেম্বর সোমবার ভোরে ডাকাতিকালে আলমগীর হোসেন (৩৮) নামের ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় ডাকাতদের হামলায় ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে সালেহ আহাম্মেদ রনি (২৮) ও সামসুজ্জোহা সানি (২৫) আহত হয়। তাদেরকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্য আলমগীর হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া এলাকার সোনা মিয়ার ছেলে। 

 পুলিশ জানায়, গতকাল ১৪সেপ্টেম্বর সোমবার ভোরে ডাকাতির উদ্দেশ্যে ১০/১১ সদস্যের একদল ডাকাত রামদা, ছেন, লোহার সাবল ও কাটারসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সাওঘাট গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে। 

পরে তাদের বসতঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা ৩০মিনিট ধরে লুটপাট চালায়। এসময় মোহাম্মদ হোসেন মিয়া, তার স্ত্রী উম্মে সালমা, ছেলে সালেহ আহাম্মেদ রনি ও সামসুজ্জোহা সানি ডাকাতদের ঝাপটে ধরে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে পালিয়ে যায়। 

এসময় ডাকাতদলের সদস্য আলমগীর হোসেনকে বাড়ির লোকজন ঝাপটে ধরে। পরে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ আহত আলমগীর হোসেনকে গ্রেফতার দেখিয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, অস্ত্রেশস্ত্রে সজ্জিত ডাকাতদলের ৩/৪সদস্য মুখোশ পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে মুখোশ পরিহিতরা স্থানীয়। 

এব্যাপারে ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে সালেহ আহাম্মেদ রনি বাদী হয়ে আলমগীর হোসেনকে নামীয় ও অজ্ঞাত ৯/১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কাপড় ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার বাড়িতে ডাকাতিকালে আলমগীর হোসেন নামের ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। ডাকতদলের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক গ্রেফতার আহত দুই

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x